শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
সারাদেশ

নরসিংদীতে পলাশ উপজেলা ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক

সাইফুলইসলামরুদ্র, নরসিংদী জেলাপ্রতিনিধিঃ নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান পলাশ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন। তিনি বুধবার দুপুরে এ পরিদর্শন করেন।

উপজেলা ভূমি অফিস পরিদর্শনকালে জেলা প্রশাসক ভূমি উন্নয়ন কর আদায়, খাস জমি ও অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনাসহ দাপ্তরিক কাজ যথাযথভাবে সম্পন্ন করার প্রতি গুরত্ব আরোপ করেন।

পরবর্তীতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট উপজেলা ভূমি অফিস থেকে প্রদত্ত একসনা (চান্দিনা ভিটি) বন্দোবস্ত লাইসেন্স নবায়ন মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন করেন। এসময় ৭৫ জন উপকারভোগীকে একসনা (চান্দিনা ভিটি) বন্দোবস্ত লাইসেন্স প্রদান করা হয়।

এ সময় নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল আলম, সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা উপস্থিত ছিলেন।

এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ