শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জের বেলকুচিতে ভারি বর্ষণে বিভিন্ন রাস্তার বেহাল দশা 

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভারি বর্ষণে বিভিন্ন ইউনিয়নের রাস্তা ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে গেছে। রাস্তাগুলো কাদা মাটি দিয়ে ভরে আছে। এতে উপজেলার মানুষদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

বেলকুচি পৌরসভার স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম সরকার জানান, বৃষ্টির কারণে উপজেলার আগমনি গেটের পাশে ভারি বর্ষনে এলজিএসপি’র পাকা রাস্তা ভেঙ্গে চলাচল ঝুকির মধ্যে পরেছে। এছারা জিধুরী গ্রামের একমাত্র রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ছেলে-মেয়েরা এই রাস্তা দিয়ে স্কুলে-কলেজে যেতে পারছে না।

ভাঙ্গাবাড়ি ইউনিয়নের কলেজ বানিয়াগাতী গ্রামের  আরেক বাসিন্দা শাজাহান আলী জানান, মুকুন্দগাতী থেকে বানিয়াগাতী যাওয়ার একমাত্র রাস্তাটির চন্দনগাতী বাশতলা এলাকায় ভারি বর্ষনে ভেঙ্গে গেছে। এতে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পরেছে। এটির এ অবস্থায় মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত এর সংস্কার করা প্রয়োজন।

এছাড়া কেসি শালদাইর গ্রামের এক বাসিন্দা জানান, শালদাইর বাজার থেকে মবুপুর বাজারে যাওয়ার রাস্তাটি বিভিন্ন স্থানে ভারি বর্ষনে ক্ষতিসাধিত হয়েছে। এতে ঝুকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ। বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া জানান, উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে। দ্রুত এর সমাধান করা হবে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ