বুধবার, ০১ জুলাই ২০২৬
বুধবার, ০১ জুলাই ২০২৬
শিরোনাম
advertisement
সারাদেশ

সাংবাদিক ও ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর কোনাবাড়ীতে সাংবাদিক ও ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে চাঁদাবাজি এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (২৬ জুলাই) দুপুরে নগরীর কোনাবাড়ি-কাশিমপুর সড়কের জরুন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন থেকে ভুক্তভোগীরা জানান, মোবাইল ছিনতাই এর ঘটনাকে ধামাচাপা দিয়ে থানায় নিরীহ মানুষকে জরিয়ে মামলা করেছে কথিত সাংবাদিক পরিচয় দানকারী মাফুজ ও রহিম।

image-96

এ সময় ভুক্তভোগীরা জানান, তাদের অপকর্মের প্রতিবাদ করলে তারা পুলিশ এবং মামলার ভয় দেখিয়ে হয়রানি করেন। তাদের তাদের অবাককর্মে এলাকাবাসী অতিষ্ঠ।

প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে বিচারের দাবি জানাচ্ছেন এলাকাবাসী।

সর্বশেষ পাওয়া সংবাদ