শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল

সিরাজগঞ্জের কামারখন্দে আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ অমান্য করে এক জার্মান প্রবাসীর কৃষিজমি জোরপূর্বক দখল ও মাটি ভরাটের অভিযোগ উঠেছে।

বুধবার (১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের মুগবেলাই গ্রামে এ ঘটনা ঘটে। জমি দখলে বাধা দিতে গিয়ে ভুক্তভোগী প্রবাসী হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

আহত মো. রেজাউল হক মিয়া (৬০) মুগবেলাই গ্রামের মৃত আবুল হোসেন মিয়ার ছেলে। তিনি দীর্ঘ ৪৭ বছর ধরে জার্মানিতে বসবাস করছেন। ভুক্তভোগীর দেওয়া তথ্যমতে, তিনি মুগবেলাই মৌজার জেএল নং-২৬, আরএস খতিয়ান-৩৮৪-এর ৩৫২, ৪০১ ও ৪০২ নম্বর দাগের মোট ৩৯ শতক জমি ক্রয় করেন। এই জমি নিয়ে তার আপন ভাবী ও ভাতিজাদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা দায়ের করা হলে আদালত আগামী ১০ নভেম্বর ২০২৫ পর্যন্ত সংশ্লিষ্ট জমিতে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বুধবার সকালে রেজাউল হক মিয়া তার জমিতে বেকু মেশিন দিয়ে মাটি ভরাট করতে দেখে বাধা প্রদান করেন। এ সময় তার আপন ভাতিজা ও ভাবীসহ ৫-৬ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। ভুক্তভোগী অভিযোগ করেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপারকে জানানোর পর পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থলে গেলে স্থানীয় শাহআলমসহ কয়েকজন যুবক পুনরায় তার ওপর হামলা চালায়।

কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পাওয়ার পর তিনি ঘটনাস্থলে গিয়ে আদালতের নির্দেশ অমান্য করে কৃষিজমিতে মাটি ভরাট বন্ধ করার নির্দেশ দিয়েছেন। নির্দেশ অমান্য করলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী জানান, এটি মূলত জমিজমা সংক্রান্ত বিরোধ। মারপিটের বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাস্থলে যাওয়া কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে তিনি বিবাদীদের আদালতের নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন। মারপিটের বিষয়টি তিনি সরাসরি দেখেননি, তবে স্থানীয়দের মাধ্যমে এমন অভিযোগ শুনেছেন বলে উল্লেখ করেন। এ ঘটনায় প্রবাসী রেজাউল হক মিয়া নিজের নিরাপত্তা ও জমির অধিকার রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ