বুধবার, ০১ জুলাই ২০২৬
বুধবার, ০১ জুলাই ২০২৬
শিরোনাম
পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত: আইজিপি শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের আজ ব্যাংক হলিডে, বন্ধ ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস হার বাংলাদেশের! ২০২৬ সালের দ্বিতীয় মেয়াদের মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রিয়াদ দূতাবাসের বিজ্ঞপ্তি - সৌদিতে চলতি বছরের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নের নির্দেশ সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬-তে ফ্রান্স, মেসির রেকর্ডের দ্বারপ্রান্তে এমবাপ্পে জাল সনদে মাদ্রাসা শিক্ষক - ১৩ জনের এমপিও বাতিল, টাকা ফেরতের নির্দেশ অনলাইন জুয়া ও ম্যাচ ফিক্সিং নিয়ন্ত্রণে পাস হলো ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’
advertisement
সারাদেশ

কক্সবাজারে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: সোনায় বিনিয়োগ,ভবিষ্যতের সঞ্চয় এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

দিনটি সাড়ম্বরে উদযাপনের উদ্দেশ্যে সমিতিটির কক্সবাজার জেলা শাখা আয়োজন করে আনন্দ র‍্যালী ও কেক কাটার আয়োজন।

বাজুসের কক্সবাজার জেলা শাখার সভাপতি সুভাষ ধরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী ওসমান গনির সঞ্চালনায় এই আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সহ সভাপতি অমল ধর, সহ সভাপতি রুপন ধর, সহ সাধারণ সম্পাদক শিমুল ধর,দিলীপ ধর, সাংগঠনিক সম্পাদক লিটন ধর, সহ সাংগঠনিক সম্পাদক সুব্রত ধর,অর্থ সম্পাদক উজ্জ্বল ধর, সহ অর্থ সম্পাদক রতন ধর, কার্যকরী সদস্য জয় কিষান ধর,নয়ন ধর,রাজীব ধর,জনি ধর,দিলীপ ধর সহ সমিতির সকল সদস্যবৃন্দ।

এসময় সমিতির সভাপতি বলেন, ঢাকার কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে সারা বাংলাদেশে এই আয়োজনের ধারাবাহিকতায় কক্সবাজারেও এই আয়োজন করা হয়।

সাধারণ সম্পাদক হাজী ওসমান গনি এসময় কক্সবাজারের সকল উপজেলার সকল স্বর্ণ ব্যবসায়ী এবং সমিতির সকল সদস্যকে এই আয়োজন সফল করার জন্য ধন্যবাদ জানান।

সমিতির নিজস্ব অফিসে শুভেচ্ছা স্মারক হিসেবে সকল সদস্যদের মধ্যে গেঞ্জি ও টুপি বিতরণের মাধ্যমে শুরু হওয়া আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর সুদৃশ্য কেক কাটা হয় এবং এরপর শহরের এন্ডারসন রোড থেকে বিশাল এক শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

সর্বশেষ পাওয়া সংবাদ