বুধবার, ০১ জুলাই ২০২৬
বুধবার, ০১ জুলাই ২০২৬
শিরোনাম
পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত: আইজিপি শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের আজ ব্যাংক হলিডে, বন্ধ ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস হার বাংলাদেশের! ২০২৬ সালের দ্বিতীয় মেয়াদের মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রিয়াদ দূতাবাসের বিজ্ঞপ্তি - সৌদিতে চলতি বছরের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নের নির্দেশ সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬-তে ফ্রান্স, মেসির রেকর্ডের দ্বারপ্রান্তে এমবাপ্পে জাল সনদে মাদ্রাসা শিক্ষক - ১৩ জনের এমপিও বাতিল, টাকা ফেরতের নির্দেশ অনলাইন জুয়া ও ম্যাচ ফিক্সিং নিয়ন্ত্রণে পাস হলো ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’
advertisement
সারাদেশ

শাহজালাল বিমান বন্দরে ২৬ কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রবিবার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্লেনের সিটের নিচ থেকে মোট ২৬ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

রোববার মধ্যরাতে দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-৫৮৪ ফ্লাইটটি তল্লাশি করে ১১টি পৃথক সিটের নীচে থেকে ৯৮টি নীল রঙের স্কচটেপে স্বর্ণের তরল পেস্ট উদ্ধার করা হয়।ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার প্রিভেনটিভ দলের কর্মকর্তা সেগুফতা মাহজাবিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কাস্টমস জানায়, গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাইটটিতে কাস্টম হাউস, ঢাকা এবং অন্যান্য সংস্থার অংশগ্রহণে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিমানটির ১১টি সিটের নিচ থেকে ৯৮টি নীল রংয়ের স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির স্বর্ণপেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণ পেস্টের ওজন প্রায় ২৬ কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ কোটি। 

কাস্টমস আরও জানায়, উদ্ধার করা স্বর্ণগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। এগুলোর পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করবে কাস্টমস হাউজ।

কর্পোরেট সংবাদ/এএইট

সর্বশেষ পাওয়া সংবাদ