বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

শার্শায় বিদ্যুস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বিদ্যুস্পৃষ্ট হয়ে নয়ন হোসেন (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার উলাশী ইউনিয়নের ধলদাহ গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত নয়ন হোসেন বাগআঁচড়া ইউনিয়নের টেংরা পশ্চিম পাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় নয়নসহ সাত জন শ্রমিক শহিদুলের বাড়ির দ্বিতীয় তলার ছাদে রড সেটিং এর কাজ করছিলো, এ সময় একটি রড ওই বাড়ির ছাদের উপর দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের তারের উপর পড়লে নয়ন বিদ্যুতায়িত হয়ে নীচে পড়ে যায়। দ্রুত নয়নের সহকর্মিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

টেংরা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোজাম গাজী বিষয়টি নিশ্চিত করে জানান, এটি খুবই দুঃখজনক। নয়ন অনেক ভালো ছেলে ছিলো। তার বিদেশ যাওয়ার প্রস্তুুতি চলছিলো। এখন নয়নকে হারিয়ে পাগল প্রায় নয়নের পরিবার।

সর্বশেষ পাওয়া সংবাদ