বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

শার্শায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচিতি সভা ও সনদ বিতরণ

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার পরিচিতি সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে নাভারণ হক কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার সভাপতি ও দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল। শাখার সাধারণ সম্পাদক জি এম ফারুখ হুসাইন এর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার উপদেষ্টা প্রভাষক আসাদুজ্জামান আসাদ।

অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ (মিন্টু), সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক মাও: মাহামুদুল হাছান, সহ-সভাপতি ও সাংবাদিক আব্দুর রহিম, নাভারণ প্রেস ক্লাবের সভাপতি আমিনুর রহমান, সহ-সভাপতি তরিকুল ইসলাম ঝন্টু, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক রাজু কামাল ও জাহিদুল মোমিন সুমন বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

সর্বশেষ পাওয়া সংবাদ