রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
advertisement
সারাদেশ

শেরপুরে ভারতীয় রুপিসহ মুদ্রা পাচারকারী গ্রেফতার

আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি: নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ভারতীয় রুপি ও ২ লাখ ৫৮ হাজার বাংলাদেশী টাকাসহ মুদ্রা পাচারকারীকে গ্রেফতার করেছে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত পাচারকারীর নাম শাহজাদা আকন্দ (৪৪)। ধৃত শাহজাদা আকন্দ শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গড়জরিপা গ্রামের জনৈক ইসমাইল আকন্দের ছেলে।

রোববার (৩০ এপ্রিল) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবির ১নং টিমের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. রেজাউল করিম ও কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ রোববার রাত ১০টার দিকে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁও এলাকায় অভিযান চালায়। এসময় মুদ্রা পাচারকারী শাহজাদা আকন্দের নাকুগাঁও এলাকার বর্তমান বশতবাড়ী থেকে ডিবি পুলিশের দল ৫০ হাজার ভারতীয় রুপি এবং বাংলাদেশী ২ লাখ ৫৮ হাজার টাকাসহ তাকে আটক করে।

পরে ধৃত মুদ্রা পাচারকারী শাহজাদা আকন্দ ডিবি পুলিশের কাছে এক স্বীকারোক্তিতে জানায়, সে দীর্ঘদিন ধরে ভারতীয় ও বাংলাদেশী মুদ্রা পাচার করে আসছিল।

এব্যাপারে নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ