রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
advertisement
সারাদেশ

গাজীপুরে পোশাক কারখানায় বিস্ফোরণ, ১৫ শ্রমিক দগ্ধ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর কাশিমপুর দক্ষিণ জরুন এলাকায় একটি পোশাক কারখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ১৫ শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার (১ মে) গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৮টায় ওই এলাকার মণ্ডল গ্রুপের কটন বিডি কারখানায় এ ঘটনা ঘটে।

তিনি জানান, সোমবার সকালে কারখানার একটি কক্ষে গ্যাস লাইনের লিকেজ থেকে প্রথমে আগুন ও পরে বিস্ফোরণের ঘটনা ঘটনায় ১৫ দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ও আটজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার দিদারুল ইসলাম জানান, সোমবার সকালে এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকায় পাঠানো হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, গাজীপুরে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা বার্ন ইউনিটে যারা ভর্তি হয়েছেন তারা কেউ-ই শঙ্কামুক্ত নন। তবে, চিকিৎসায় ভালো হয়ে যাবে।

ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন- আবুল হোসেন (৩৫), রাকিব (৪০), তৌসিফ (৩২), আরিফ (২২), বাবুল (৩৫), রাশেদ (৩০) ও রফিকুল (৩২)।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন- সুপার ভাইজার সবুর (৩৫), লাইন ম্যানেজার সাহাবুল ইসলাম (৪৪), কাটিং মাস্টার আসলাম আলী (২৭), নিরাপত্তা প্রহরী চাঁন মিয়া (৪৫), ক্লিনার ফজলুর (৬০), পথচারী আলমগীর (৩০) ও মো. সোহেল।

সর্বশেষ পাওয়া সংবাদ