রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
advertisement
সারাদেশ

সাতক্ষীরার তালা থেকে সীমানা পিলার সদৃশ্য বস্তু উদ্ধার, আটক ৩

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় সীমানা পিলার সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামে জবেদ আলী কারিকর গাজীর বাড়ি থেকে ওই বস্তুটি উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

রবিবার (৩০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে তালা থানার অফিসার ইনচার্জ চৌধুরী রেজাউল করিম।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল আলিম জানান, বহুদিন ধরে সীমানা পিলার নিয়ে প্রতারণার ব্যবসা করে আসছে চক্রটি।

তালা উপজেলার জেঠুয়া গ্রামে একটি বাড়িতে সীমানা পিলার চোরাচালান চক্রের সদস্যরা পিলার পাচারের উদ্দেশ্যে বৈঠক করছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে সীমানা পিলার সদৃশ বস্তু ও চক্রের তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, খুলনা পাইকগাছার উত্তর সলুয়া গ্রামের মৃত উজির আরী ছেলে ইসমাইল আলী শেখ (৬৩), যশোর সদরের গাইদগাছি গ্রামের আবু বক্কার মোল্যার ছেলে সাহিদুল ইসলাম (৫৩) ও যশোর জেলার মনিরামপুর উপজেলার মাছনা খানপুর গ্রামের আকাম গাজী ছেলে তরিকুল ইসলাম (৬৫)।

এ সময় বাড়ির মালিক জবেদ আলী কারিকর গাজীসহ আরো কয়জন পালিয়ে যায়। এ ঘটনায় তালা থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

উদ্ধারকৃত পিলারটির গায়ে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮১৮। সীমানা পিলার সদৃশ বস্তু যার উচ্চতা ২৫ ইঞ্চি। নিচে ব্যাস সাড়ে ২২ ইঞ্চি।

সর্বশেষ পাওয়া সংবাদ