বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

শার্শায় বাস চাকায় পিষ্ট হয়ে ঠিকাদার নিহত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বাস চাপায় মিঠু হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। মিঠু পেশায় একজন সহকারি (সাব) ঠিকাদার। সোমবার (২ জানুয়ারি) বিকেলে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার হাড়িখালি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা ও যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী (পাবনা-জ-১১-০৫৯৯) একটি বাস হাড়িখালি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালক একটি রিকসা ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনাসামনি ধাক্কা লাগে। এ সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মিঠুর মৃত্যু হয়। তিনি বাগআঁচড়া এলাকায় একটি ব্রীজের কাজ দেখতে আসছিলেন।


মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার ঘটনার সময় পালিয়ে গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ