রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু গোলশূন্য ড্র - তবুও গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল বদলি নেমে মেসির চমক, জর্ডানকে উড়িয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা ইতালিতে ট্রিপল মার্ডার: - সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার : আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা ডা. আব্দুল্লাহর ইমেরিটাস নিয়োগ বিধি-বহির্ভূত ও বেআইনি: বিএমইউ পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন’।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তাজুরপাড়া চরতার রেলওয়ে ব্রিজ এলাকার রেল লাইনের পাশ থেকে তার দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

জামতৈল রেলস্টেশন মাস্টার ইলিয়াস হোসেন বলেন, ভোরের দিকে হয়তো ঘটনাটি ঘটেছে। আমরা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানিয়েছি। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সরকার বলেন, ওই অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ