রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু গোলশূন্য ড্র - তবুও গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল বদলি নেমে মেসির চমক, জর্ডানকে উড়িয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা ইতালিতে ট্রিপল মার্ডার: - সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার : আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা ডা. আব্দুল্লাহর ইমেরিটাস নিয়োগ বিধি-বহির্ভূত ও বেআইনি: বিএমইউ পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ
advertisement
সারাদেশ

বেনাপোলে ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দু‘চরমপন্থী আটক

বেনাপোল প্রতিনিধি : পুলিশের গোপন অভিযানে অস্ত্র, গুলিসহ চরমপন্থী দলের দুই সদস্যকে আটকের দাবি করা হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) ভোরে যশোরের বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন এসব তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বুধবার ভোর ৩টা ১৫ মিনিটে বেনাপোলের সীমান্ত এলাকা ধান্যখোলায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ (যশোর গোয়েন্দা শাখা) ওই গ্রামের দক্ষিণপাড়ার আইয়ুব আলীর ছেলে মহিদুল ইসলাম (৪০) ও উত্তরপাড়ার আব্দুল মান্নানের ছেলে আতিয়ার রহমানকে (৩০) আটক করে।

তিনি আরো জানান, যশোরের অভয়নগর ও মণিরামপুর উপজেলা এবং খুলনার বিভিন্ন অঞ্চলে সা¤প্রতিক সময়ে কথিত চরমপন্থী সংগঠন ‘নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি ও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি ‘শ্রেণিশত্রু খতমের’ নামে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজির জন্য কয়েকটি হত্যাকান্ড ঘটায়। তদন্তকালে তাদের অস্ত্র সরবরাহকারীদের তথ্য পাওয়া যায়। এরপর আজ ভোরে ধান্যখোলা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মহিদুল ইসলাম ও আতিয়ার রহমানকে আটক করা হয়। পরে মহিদুলের বসতঘর থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা দিপংকর ভারতে থাকেন। তিনি যশোরের অভয়নগর উপজেলার আন্ধা গ্রামের বাসিন্দা। তিনি বেনাপোল সীমান্ত দিয়ে অস্ত্র-গুলি সরবরাহ করেন। চরমপন্থী সংগঠনের সদস্যরা এ অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম ও মানুষ হত্যা করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আটককৃতদের মধ্যে আতিয়ারের নামে মাদক ও ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে।

আটক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় এসআই মফিজুল ইসলাম বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের করেছেন। ব্রিফিংয়ে অন্যদের মধ্যে ডিবি পুলিশের ইন্সপেক্টর রূপণ কুমার সরকার, ইন্সপেক্টর আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ