রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু গোলশূন্য ড্র - তবুও গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল বদলি নেমে মেসির চমক, জর্ডানকে উড়িয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা ইতালিতে ট্রিপল মার্ডার: - সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার : আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা ডা. আব্দুল্লাহর ইমেরিটাস নিয়োগ বিধি-বহির্ভূত ও বেআইনি: বিএমইউ পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ
advertisement
সারাদেশ

ডিসি-এসপির ছবি ব্যবহার করে টিকটক ভিডিও, আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ছবি ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এক কিশোর ও এক যুবক। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে পুলিশ ওই কিশোর ও ইমনকে (২৫) আটক করেছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামের পলাশ হোসেন ইমন ও সাগর দিঘীর পশ্চিমপাড়ের এক কিশোর টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। তারা দেশের তারকা ব্যক্তিদের ও ছবি ব্যবহার করে এই টিকটক ভিডিও তৈরি করেন। সম্প্রতি তারা হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার এম এম মুরাদ আলির ছবি ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি করার পর তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন এবং দ্রুত সময়ের মধ্যে তা ভাইরাল হয়ে পড়ে। এ ঘটনা জানতে পেরে বানিয়াচং থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যার পর বানিয়াচং উপজেলা সদরের নতুন বাজার এলাকা থেকে তাদেরকে আটক করে।

বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে বলেও নিশ্চিত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ