বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা ১০ডিগ্ৰি, শীতের দাপটে জনজীবন কাবু

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে টানা গত কয়েক দিন থেকে কনকনে হাড় কাঁপানো শীত ও হিমেল হাওয়ার কারণে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। ঘন কুয়াশা, শিশির বিন্দু ঘাসের ডগায় পড়া প্রাকৃতিক সৌন্দর্য্যে অপরূপ সুন্দর লাগলেও টুপটাপ শব্দে মনে হচ্ছে শিশির বিন্দু নয় বৃষ্টি পড়ছে। সঙ্গে যুক্ত হয়েছে হিমেল বাতাস। সবমিলিয়ে সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারের মানুষ এখন শীতে পুরোপুরি কাবু। কয়েকদিন থেকে দুপুরের আগে সূর্যের দেখা মেলেনা। আকাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে।

রবিবার সকাল ৯ টায় মৌলভীবাজারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। বিশেষ প্রয়োজন ছাড়া কেই ঘর থেকে বাহির হচ্ছেন না। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন গুলো ধীরগতিতে চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। দিনে ও রাতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। বিকেল হলে শীতের তীব্রতা বেড়ে সকাল পর্যন্ত তা অব্যাহত থাকছে। শীতের কারণে সবচেয়ে বেশী হাওরপাড় ও চা বাগান এলাকাসহ শ্রমজীবি মানুষ ভোগান্তিতে পরেছেন। সকাল থেকে ঘন কুয়াশার কারণে এখনও সূর্যের দেখা মেলেনি। শীতে নিম্ন আয়ের মানুষেরা কষ্টে দিনযাপন করছেন

বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া পর্যবেক্ষণাগার শ্রীমঙ্গলের আবহাওয়া সহকারী কর্মকর্তা আনিছুর রহমান বলেন, রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশা কমে গেলে তাপমাত্রা আরও কমতে থাকবে। শীতজনিত রোগে প্রতিদিন মৌলভীবাজার জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভীড় প্রতিদিন বাড়ছে। কেউ কেউ আগুন জ্বালিয়ে উষ্ণতা খোঁজার চেষ্টা করছেন। বিপদগ্রস্ত হয়ে পড়েছে দিন মজুর মানুষের, অসহায় মানবেতর জীবন-যাপন কাটাচ্ছে এই মানুষ গুলোর জীবনে।

সর্বশেষ পাওয়া সংবাদ