বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

চুরি ডাকাতি ছিনতাই মাদক মামলার আসামি, ফের ইয়াবাসহ গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কালিয়ারগাও (ভারাভীম) গ্রামের কুখ্যাত চোর ও মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম ফের ইয়াবাসহ পুলিশের খাঁচায় বন্দী হয়েছে। 

শনিবার কালিয়ারগাঁও (ভারাভীম) গ্রামের নতুন বাজার এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে দুধর্ষ ওই অপরাধীকে ১৬ পিছ ইয়াবাসহ মৌলভীবাজার মডেল থানা পুলিশের সহাকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলম ও সহাকারী উপ-পরিদর্শক (এএসআই) সাঈদ হোসেন এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ফের আটক করেন। আটকের সময় তাঁর দেহ তল্লাশি করে পুলিশ ওই ১৬ পিছ ইয়াবা ট্যাবলেট পায় বলে জানিয়েছে।

জানা যায়, চুরি আর মাদক যেন তাঁর একমাত্র নেশায় ও পেশায় পরিণত হয়েছে। এর আগেও একাধিকবার চুরির অভিযোগে থানা পুলিশের হাতে আটক হয়েছে নুরুল। তবে কারাগার থেকে জামিনে বের হয়ে ফের জড়িয়ে পড়ে পূর্বের পুরাতন পেশায়।

পুলিশ সূত্রে জানিয়েছে নুরুল ইসলাম ২ টি চুরি মামলার পরোয়ানাভুক্ত আসামী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৬টি চুরি এবং চারটি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। আটক নুরুল ইসলাম ওই এলাকার আব্দুল বশির এর ছেলে। 

মৌলভীবাজার মডেল থানার সহাকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলম জানান, আটককৃত নুরুল ইসলাম মাদক ছাড়াও গাড়ি ও মোটরসাইকেল চুরির একাধিক ঘটনায় জড়িত।

সর্বশেষ পাওয়া সংবাদ