রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

দর্শনা সীমান্তে ৮টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৮ টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ মহেশপুর ৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে দর্শনা কেরু এন্ড কোম্পানী এলাকায় অবস্থান নেয় বিজিবি। পরে এক ব্যক্তিকে কেরু এন্ড কোম্পানীর গেইট অতিক্রম করে দর্শনা সীমান্তের দিকে যেতে দেখে তাকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮ টি স্বর্ণের বার। যার ওজন ৯৭৯.৬২ গ্রাম স্বর্ণ। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৮১ লাখ ৪৬ হাজার ৬৮৭ টাকা। আটককৃত ব্যক্তির নাম সুলতান আহমেদ (৪৪)। তিনি চাঁদপুর জেলার চাঁদপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

ঝিনাইদহ মহেশপুর ৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, স্বর্ণের বারগুলো আটককৃতের পায়ের তালুর সাথে কসটেপ দিয়ে লাগানো ছিল। স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা হচ্ছিল। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ