রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

শ্যামনগরে ৪ জোড়া হরিণের শিংসহ ১টি বন্দুক উদ্ধার

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরের হরিনগরে অভিযান চালিয়ে চার জোড়া হরিণের শিং ও একটি একনলা বন্দুক উদ্ধার করেছে নৌ পুলিশের সদস্যরা।

সোমবার (১০ এপ্রিল) রাতে উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর খাদ্যগুদামের পানি বের হওয়ার বাইরের অংশের ড্রেন থেকে এসব শিং ও বন্দুক উদ্ধার করা হয়।

স্থানীয় সাইকেল মিস্ত্রী আনিছুর রহমান বলেন, আমি বিকেলে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। হঠাৎ খাদ্যগুদামের পানি বের হওয়ার ড্রেনে একটি বস্তায় হরিণের শিং জাতীয় কিছু দেখতে পেয়ে স্থানীয় নৌ পুলিশকে খবর দেই। পরে নৌ পুলিশের এসআই তারক বিশ্বাস ও এএসআই হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স হরিনগর খাদ্যগুদামের পানি প্রবাহের বাইরের অংশের ড্রেনে অভিযানে নামেন।

নৌ পুলিশের এসআই তারক বিশ্বাস বলেন, স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে পরিত্যাক্ত অবস্থায় চার জোড়া হরিণের শিং ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। হরিণের শিংগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনাস্থলে উপস্থিত বনবিভাগের চুনকুড়ি টহলফাড়ির ওসি মোঃ হারুন-উর-রশিদ বলেন, হরিণের শিংগুলো বছর খানেক আগের বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ