রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

গাঁজা রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুজনের কারাদণ্ড 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: গাঁজাসহ দু’জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার পৃথক দুটি স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২শ’ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করে। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া ভ্রাম্যমাণ আদালতে দু’জনকে একই মেয়াদে সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনী পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম (৬৫) ও শহরতলীর দৌলতদিয়াড় মাঝের পাড়ার লুৎফর রহমানের ছেলে আল আমিন (২৮)। 

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, উপপরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। বেলা দেড়টার দিকে দৌলতদিয়াড় মাঝেরপাড়ায় অভিযান চালিয়ে ১শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। 

পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া দু’জনকেই ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও শহিদুল ইসলামকে ৫শ’ ও আল আমিনকে ১শ’ টাকা জরিমানা করেন। 

সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

সর্বশেষ পাওয়া সংবাদ