রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

চকবাজারে সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজার এলাকায় সিরামিক গোডাউনের আগুন প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে আগুন লাগে। ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি ভবনের ৫ তলায় সিরামিক গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। মোট সাতটি ইউনিটের চেষ্টায় দুপুর ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাপ জানা যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ফায়ার সার্ভিস বলছে, সিগারেটের আগুন, কিংবা বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ