রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

তুমব্রু সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার পাশ্ববর্তী ঘুমধুমের কচুবুনিয়া এলাকায় বাংলাদেশ মায়ানমার সীমান্তের তুমব্রু বিওপি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৪ বিজিবির সদস্যরা।

সোমবার ভোররাতে কচুবনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩৪বিজিবি অধিনায়ক লে. কর্ণের মো. সাইফুল ইসলাম চৌধুরী জানান, সোমবার ভোররাতে সীমান্তের তুমব্রু বিওপি’র কচুবনিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদককারবারিদের ফেলে যাওয়া পরিত্যক্ত অবস্থায় ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

৩৪বিজিবি অধিনায়ক লে. কর্ণের মো. সাইফুল ইসলাম চৌধুরী আরও জানান,মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ