রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

নরসিংদীতে বিক্রয় প্রতিনিধির টাকা ছিনতাই: গ্রেপ্তার ১, মাইক্রোবাস ও টাকা জব্দ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে গ্রামীণ ফোনের এক বিক্রয় প্রতিনিধির কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে আমিরল ইসলাম (৪০) এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও নগদ ২০ হাজার টাকা জব্দ করা হয়।

রোববার দুপুরে মাধবদী থানায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী।

এর আগে শনিবার রাতে ঢাকার আশুলিয়া থানার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হওয়া আমিরল ইসলাম বগুড়া জেলার আদমদীঘি থানার প্রাননাথপুর এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গত ৬ এপ্রিল ইসহাক ভূইয়া নামে গ্রামীণফোনের এক বিক্রয় কর্মী নরসিংদীর পাঁচদোনা থেকে ঘোড়াশাল যাচ্ছিলেন। পথে তাকে সড়ক থেকে তুলে নিয়ে মাইক্রোবাসের ভেতর অস্ত্রের মুখে জিম্মি করে নগদ সাড়ে ৪ লাখ টাকা ছিনতাই করে তাকে গাজীপুরের কালীগঞ্জ এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

এরপর, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় নগদ ২০ হাজার টাকা ও মাইক্রোবাসটি জব্দ করা হয়। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

সর্বশেষ পাওয়া সংবাদ