শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

বঙ্গবাজারের বরিশাল প্লাজার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বঙ্গবাজারের পাশে অবস্থিত বরিশাল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ শনিবার সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে দায়িত্বরত রাসেল ফারুক।

তিনি জানান, খবর পেয়ে ১ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে আসে। তারা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে, গত ৪ এপ্রিল সকালে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটসহ নৌ, সেনা ও বিমান বাহিনীর সদস্যরাও যোগ দেন। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনা হাজার হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। নিঃস্ব হয়ে পড়েছেন কয়েক হাজার ব্যবসায়ী। ব্যসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ