শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

খাবার জিলাপিতে রং দেওয়ায় ৪০ হাজার টাকা জরিমানা

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার : পবিত্র রমজানকে পুঁজি করে সারাদিন রোজা শেষে ইফতার পর্ব তখনি সব ভেজাল খাদ্য সামনে রেখে চলছে রমারমা বানিজ্য। এরই ধারাবাহিকতায় মলৌভীবাজারে জিলাপি তৈরিতে কাপড়ের রঙ মেশানোর দায়ে শ্রীমঙ্গল শহরতলীর ষ্টেশন রোডে শাহ হোটেলকে ভ্রাম্যমাণ আদালত ৪০ হাজার টাকা জরিমানা করে।

অদ্য বৃহস্পতিবার (৬ই এপ্রিল) ইফতারের আগেই বিকেল সাড়ে ৪টার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহ হোটেলকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৌরভ রায় ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও ভেজাল খাদ্যের চাহিদা অনুযায়ী ভোক্তা পর্যায়ে সঠিক মানদন্ড ও ভেজালমুক্ত খাদ্য মনিটারিং এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এদের বিরুদ্ধে জরিমানা ও আদায় করা হয়। আগামীতে ও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ