শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম রোববার জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ইতালিতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত, প্রবাসীর বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রথমবারের মতো হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের মেহেদীবাগ এলাকার মসজিদে কুবা’য় এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদে কুবা পরিচালনা কমিটির সভাপতি জিএম নুর ইসলাম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

এ সময় উপস্থিত ছিলেন মাসজিদে কুবার উপদেষ্টা মাওলানা আব্দুল খালেদ, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামছুজ্জামান বাবু, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিল্টন, মসজিদে কুবা’র উপদেষ্টা মাওলানা আব্দুল খালেদ মসজিদে কুবা’র ইমাম সাইফুর রহমান, পুরাতন কোর্ট মসজিদের ইমাম ফিরোজ হাসান প্রমুখ।

বয়স ভিত্তিক মাসব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় জেলা সাতটি উপজেলা থেকে ১২-১৭ বছর বয়সের মোট ৮৭ জন শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী পাবেন ৫০ হাজার, দ্বিতীয় ৩০ হাজার ও তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ২০ হাজার টাকার প্রাইজমানি।

এ ছাড়া প্রথম স্থান অধিকারীসহ মোট ১০ জন বিজয়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরষ্কার প্রদান করা হবে। জেলা পর্যায়ের বিজয়ীরা জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ