শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম রোববার জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ইতালিতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত, প্রবাসীর বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
advertisement
সারাদেশ

শেরপুরে মেশিনের চাকার রোলে শাড়ি কাপড় পেচিয়ে বৃদ্ধা মহিলার মৃত্যু

আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা বটতলা বাজারে ১ এপ্রিল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মো. আঃ মান্নান ওরফে হাশেমের মশলা ভাঙ্গানো মেশিনের চাকার রোলে শাড়ী কাপড় পেঁচিয়ে মাকসুদা বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধা মহিলার মৃত্যু ঘটেছে। মাকসুদা বেওয়া সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা গ্রামের মৃত রইছ উদ্দিন ওরফে ঘাটুর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চৈতনখিলা গ্রামের বাসিন্দা বৃদ্ধা মাকসুদা বেওয়া চৈতনখিলা বটতলা বাজারের মো. আঃ মান্নান ওরফে হাশেমের মশলা ভাঙ্গানো মেশিনে ঘরে প্রতিদিনের মত কাজ করতে যান মাকসুদা। এদিকে মশলা ভাঙ্গানোর সময় মেশিন চালু অবস্থায় সে কাজ করতে গেলে চালু মেশিনের চাকার রোলে মাকসুদা বেওয়ার পরিহিত শাড়ী পেঁচিয়ে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায় এবং তাৎক্ষণিক তার মৃত্যু ঘটে।

খবর পেয়ে পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলী ও সদর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ফারুক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে মেশিনের রোলে পেচানো মাকসুদা বেওয়ার লাশ উদ্ধারের ব্যবস্থা করেন। এব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ