শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম রোববার জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ইতালিতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত, প্রবাসীর বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
advertisement
সারাদেশ

শেরপুরে দুই মাদক কারবারি গ্রেফতার

আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি: র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র‌্যাব সদস্যরা ১ এপ্রিল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শেরপুর জেলা শহরের পৌরসভার খোয়াড়পাড় এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পার্থ দত্ত (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ধৃত মাদক কারবারি পার্থ দত্ত শেরপুর পৌরসভার নারায়ণপুর মহল্লার বাসিন্দা মৃত পিযুষ কান্তি দত্ত’র ছেলে।

এক গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে সিনিয়র সহকারি পুলিশ সুপার এম এম সবুজ রানা সঙ্গীয় র‌্যাব সদস্যরা শনিবার বিকেলে শেরপুর পৌরসভার ব্যস্ততম এলাকা খোয়ারপাড় মেসার্স দুলাল ট্রেডার্সের সম্মুখ পাঁকা সড়কের উপর অভিযান চালায়। এসময় মাদক কারবারি পার্থ দত্তকে আটক করা হয়। পরে র‌্যাব সদস্যরা তার দেহ তল্লাশী করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত মাদক কারবারি পার্থ দত্ত এক স্বাকারোক্তিতে জানিয়েছে সে দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। এঘটনায় ধৃত পার্থ দত্তকে শেরপুর সদর থানায় সোপর্দ করে র‌্যাব-১৪ পক্ষ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ