শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
রোববার জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ইতালিতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত, প্রবাসীর বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর - অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব এনআরবিসি ব্যাংকের ডিএমডি-সিবিও হিসেবে যোগ দিলেন শাহীন হাওলাদার এসিআই ফুডস ও বিসিএসআইআরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
advertisement
সারাদেশ

শ্যামনগরে ৩ বন্দুকসহ ডাকাত আটক

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে দুটি একনলা বন্দুক, একটি চারনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও একটি দাঁসহ এক ডাকাতকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আজিজুল হক (২৭) উপজেলার গাবুরা ইউনিয়নের লিয়াকত গাজীর ছেলে।

এ বিষয়ে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কয়রার একটি দল শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দুটি একনলা বন্দুক, একটি চারনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ, একটি দাঁ ও একটি রডসহ এক ডাকাতকে আটক করা হয়। তার বিরুদ্ধে   আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ