শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর - অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব এনআরবিসি ব্যাংকের ডিএমডি-সিবিও হিসেবে যোগ দিলেন শাহীন হাওলাদার এসিআই ফুডস ও বিসিএসআইআরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে
advertisement
সারাদেশ

সাপের ছোবলে কৃষকের মর্মান্তিক মৃত্যু

আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে চলতি মৌসুমের বোরো ধান ক্ষেত দেখতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে আয়নাল হক (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মন্ডলিয়াপাড়া ভজপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আয়নাল ওই গ্রামের মৃত ছায়েদুল ইসলামের ছেলে। সাপে ছোবল দেওয়ার পর তাকে স্থানীয় বারমারী খ্রিষ্টান মিশনারী হাসপাতাল ও উপজেলা হাসপাতালে নিয়ে গেলে বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয়। পরে নিজ বাড়িতে এনে ওঁঝা ডেকে ঝাড়ফুঁক দেওয়া হলেও কোন কাজ হয়নি।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে আয়নাল হকের দাফন সম্পন্ন হয়েছে।

জানা গেছে, বুধবার বেলা আড়াইটার দিকে আয়নাল হক তার বাড়ির কাছে আবাদী নিজের বোরো ধান ক্ষেত দেখতে যান। এসময় বোরো ধান ক্ষেতে থাকা একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। পরে তাৎক্ষণিক বাড়িতে এসে স্বজনদের বিষয়টি জানালে স্বজনরা তাকে দ্রুত পাশ্ববর্তী এলাকার বারমারী খ্রিষ্টান মিশনারী হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সবশেষে নিজ বাড়িতে ফেরত নিয়ে এসে আয়নালকে সুস্থ্য ও জীবিত করে তুলতে ওঁঝা ডেকে রাতভর ঝাড়ফুঁক দেওয়া হলেও মৃত্যুর কোলে ঢলে পড়ে।

সর্বশেষ পাওয়া সংবাদ