শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর - অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব এনআরবিসি ব্যাংকের ডিএমডি-সিবিও হিসেবে যোগ দিলেন শাহীন হাওলাদার এসিআই ফুডস ও বিসিএসআইআরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে
advertisement
সারাদেশ

মৃত দেখানোর এক বছর পর জীবিত হলেন আবুল কাশেম!

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: ভোটার তালিকায় মৃত দেখানোর এক বছর পরে জীবিত হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার বৃদ্ধ আবুল কাশেম।

জানা গেছে, তিনি উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দী গ্রামের মৃত কোরপ আলী প্রামাণিকের ছেলে। বর্তমানে তার বয়স ৭৩ বছর। ২০২২ সালের প্রথম দিকে ভোটার তালিকা হালনাগাদ করার সময় আবুল কাশেমকে মৃত দেখানো হয়। কিন্তু বিষয়টি জানতেন না আবুল কাশেম। বয়স্ক ভাতার কার্ডের আবেদন করতে ইউনিয়ন পরিষদ তথ্যসেবা কেন্দ্রে গিয়ে জানতে পারেন তিনি মৃত। এরপর তিনি উল্লাপাড়া নির্বাচন কমিশনের অফিসে এক বছর ধরে ঘুরেছেন মৃত দেখানো জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য।

আবুল কাশেম অভিযোগ করে জানান, গত একবছর আগে তার ভোটার আইডি কার্ড অজ্ঞাত কারণে বাতিল হওয়ায় তিনি তার প্রয়োজনীয় সাংসারিক বা সামাজিক কোন কাজ করতে পারেননি। পূর্বের কার্ড দিয়ে কাজ করতে গেলে সর্বত্রই তাকে বলা হয় কার্ডটি তার বাতিল হয়ে গেছে বা অনলাইনে এর কোন তথ্য পাওয়া যায় না। বয়স্ক ভাতার একটি কার্ড করার জন্য অনেক চেষ্টা করেও ভোটার আইডি কার্ড কার্যকর না থাকায় তা সম্ভব হয়নি, ফলে তাকে পোহাতে হয়েছে অনেক ভোগান্তি। এতদিনে তিনি জানতে পারেন ভোটার তালিকা থেকে তার নামটি মৃত হিসাবে বাদ দেওয়া হয়েছে।

তিনি জানান, পরে উপজেলা নির্বাচন অফিসে বিষয়টি জানিয়ে একটি আবেদন করেন তিনি। অবশেষে মঙ্গলবার (২৮ মার্চ) নির্বাচন অফিস থেকে তাকে জীবিত দেখিয়ে ভোটার তালিকায় পুনর্বহাল করে নতুন ভোটার আইডি কার্ড প্রদান করা হয় বলে উল্লেখ করেন ভুক্তভোগী আবুল কাশেম।

এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদ রানা বৃদ্ধ আবুল কাশেমকে হালনাগাদ ভোটার তালিকায় মৃত দেখানোর বিষয়টির কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করে জানান, যারা ভোটার তালিকা হালনাগাদের দায়িত্ব পালন করেছেন মূলত তাদের ভুলেই এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে তাকে আগে জানানো হয়নি। তবে আবুল কাশেমের আবেদনের প্রেক্ষিতে দ্রুত তার ভোটার তালিকা সংশোধন করে তাকে নতুন আইডি কার্ড করে দেওয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ