শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে যশোর সীমান্তে ১৩ টি স্বর্ণের বারসহ আটক ১ বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি: নিতাই রায় চৌধুরী ধর্ষণের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রাব্বি কারাগারে উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, নকআউটে কেপ ভার্দে
advertisement
সারাদেশ

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আল আমিন নামে এক ইজিবাইক চালকের। বুধবার বিকেলে ঝিনাইদহ শহরের আরাপপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সদর উপজেলার ভড়–য়াপাড়া গ্রামের আলামিন হোসেন ইজিবাইক নিয়ে আরাপপুরে যায়। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কুদ্দুস অটোর সামনে ইজিবাইক ঘোরাতে গেলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় চালক আলামিন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। ট্রাক আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ