শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর - অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব এনআরবিসি ব্যাংকের ডিএমডি-সিবিও হিসেবে যোগ দিলেন শাহীন হাওলাদার এসিআই ফুডস ও বিসিএসআইআরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে
advertisement
সারাদেশ

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার আর্মাদা স্পিনিং-২ কারখানার নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জে চর কচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে পিয়াশ(২০), একই এলাকার বেলাল সওদাগরের ছেলে পাভেল(২৩), জামালপুরের বকশীগঞ্জ থানার বগারচর এলাকার মুকুল হোসেনের ছেলে মনোয়ার(৩৫)।

বিদ্যুৎস্পৃষ্টে নিহত শ্রমিকরা ডেলি লেবারে সাব-কন্ট্রাকে বিল্ডিং কন্সট্রাকশন কাজ করতো বলে জানান, কারখানার এজিএম এইচ আর এডমিন আরিফুল ইসলাম।

তিনি আরো জানান, সকাল সাড়ে আটটার দিকে কারখানার কাজ করার সময় একটি ২৫ মিলি রট উপরে উঠানোর সময় ১১হাজার বোল্ড বিদ্যুতের তারের সাথে সংস্পর্শ লাগে, এঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

আরও পড়ুন:

দুবাইতে মারা যাওয়া ৩ প্রবাসীর মরদেহ চকরিয়ার পথে

সর্বশেষ পাওয়া সংবাদ