শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর - অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব এনআরবিসি ব্যাংকের ডিএমডি-সিবিও হিসেবে যোগ দিলেন শাহীন হাওলাদার এসিআই ফুডস ও বিসিএসআইআরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে
advertisement
সারাদেশ

কক্সবাজার বেড়াতে এসে ভারতীয় পর্যটকের মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে বেড়াতে এসে নিজ হোটেল কক্ষে অজ্ঞান হয়ে কুলালচন্দ্র সিং (৭৪) নামক ভারতীয় এক পর্যটকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১২ টা ৩০মিনিটে সময় কক্সবাজার শহরের কলাতলী হোটেল মোটেল জোনের অস্টার ইকো নামক একটি আবাসিক হোটেলের ৮০৪ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে।

নিহত পর্যটক ভারতের মনিপুরের ইম্ফল এলাকার বাসিন্দা। এই পর্যটক মঙ্গলবার তার পরিবারের সদস্যদের সাথে কক্সবাজারে বেড়াতে এসেন।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোল্লা শাহিন।

তিনি নিহত পর্যটকের পরিবারের বরাদ দিয়ে বলেন,তারা সবাই বুধবার রাতে বীচে যান। সেখান থেকে এসে তারা তাদের রুমে অবস্থান করে।নিহত পর্যটক ওয়াশরুমে গেলে ১ঘন্টা ধরে আর ওয়াশ রুম থেকে ফিরেনি। তার পরিবারের সদস্যরা তাকে ডাকতে থাকলে কোন সাড়া না পেয়ে হোটেল কতৃপক্ষের সহায়তায় ওয়াশরুমের দরজা ভেঙে ঢুকলে দেখা যায় তিনি অজ্ঞান হয়ে ওয়াশরুমে পড়ে আছেন। পরে সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে মৃত্যু হয়েছে সেটি এখনো জানা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ পাওয়া সংবাদ