শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে যশোর সীমান্তে ১৩ টি স্বর্ণের বারসহ আটক ১ বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি: নিতাই রায় চৌধুরী ধর্ষণের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রাব্বি কারাগারে উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, নকআউটে কেপ ভার্দে
advertisement
সারাদেশ

উখিয়ায় মাটি চাপায় ৩ রোহিঙ্গা শ্রমিক নিহত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা তিন রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় নিখোঁজ একজন কে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলার উখিয়া সদরের মূহুরীপাড়ায় এ ঘটনা ঘটে।

এঘটনায় নিহতরা হল- ১-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল মোতালেবের পুত্র জাহিদ হোসেন (২৩), ৩ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের পুত্র ছৈয়দ আকবর (২০), অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে গেছে, স্থানীয় নেছার আহমেদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার এক পর্যায়ে উপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙ্গিনা অংশের পাহাড় ধ্বসে পড়লে কর্মরত তিন শ্রমিক মাটিতে চাপা পড়ে। খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত উদ্ধার করে, পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে উদ্ধার করা হয় আরো দুইজনের মরদেহ। উদ্ধার তৎপরতায় নিয়োজিত উখিয়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, ” দুইজনের মরদেহ উদ্ধার করার পর যন্ত্রপাতি ব্যবহার করে ছৈয়দ আকবর এর মরদেহ উদ্ধার করা হয়েছে।”

ঘটনাস্থলে কান্নারত ছৈয়দ আকবরের মা রাবেয়া বসরী জানান গতকাল কাজের সন্ধানে নিজের ছেলেকে পাঠিয়েছিলেন তিনি। নিহতদের মরদেহ উখিয়া থানায় নেওয়া হয়েছে, ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত

কালিগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, আহত ৬

অপহৃত আবিদার মরদেহ ডোবা থেকে উদ্ধার

সর্বশেষ পাওয়া সংবাদ