শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে যশোর সীমান্তে ১৩ টি স্বর্ণের বারসহ আটক ১ বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি: নিতাই রায় চৌধুরী ধর্ষণের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রাব্বি কারাগারে উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, নকআউটে কেপ ভার্দে
advertisement
সারাদেশ

কালিগঞ্জে খাবারের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে আজিজুল কারিগর নামে এক মুদি দোকানীর বিরুদ্ধে খাবারের প্রলোভন দেখিয়ে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শিশুটির পরিবার।

সোমবার (২৭ মার্চ) বিকালে উপজেলার ভদ্রখালি গ্রামে এ ঘটনা ঘটে।

জানাযায়, ভদ্রখালির দি মুন কিন্ডার গার্টেন স্কুলের নার্সারীতে পড়ুয়া শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজ দোকানের ভেতরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায় আজিজুল নামের এক যুবক। পরে ওই শিক্ষার্থী বাড়ি গিয়ে তার মাকে বিষয়টি জানালে তিনি প্রতিবাদ করতে গেলে আজিজুর এবং তার চাচা সুরুজ তাদেরকে পিটিয়ে আহত করেন।

খবর পেয়ে গতকাল রাতেই কালিগঞ্জ থানার উপ পরিদর্শক আব্দুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে মঙ্গলবার (২৮ মার্চ) কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। ভুক্তভোগী পরিবারের দেওয়া মামলা রেকর্ড হয়েছে। অচিরেই আসামিকে গ্রেফতার করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ