শুক্রবার, ২৬ জুন ২০২৬
শুক্রবার, ২৬ জুন ২০২৬
শিরোনাম
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় শিক্ষা বৃত্তি, বাইসাইকেল, ও হুইল চেয়ার, এবং পিইডিপি-৪ এর আওতায় ৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মাঠে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এসব বাইসাইকেল, শিক্ষাবৃত্তি, ল্যাপটপ ও হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি ও এসব উপকরণ বিতরণ করেন (মৌলভীবাজার-৪) শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

5-3

এসময় উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজলা মহিলা ভাইস-চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ। কর্মসূচির আওতায় ১১০জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিকে ৪০ জন, মাধ্যমিকে ৪০ জন ও উচ্চ মাধ্যমিকে ৩০ জনকে নগদ অর্থ শিক্ষাবৃত্তি, ৩৫ জনকে বাইসাইকেল ও উপজেলার ৯৮টি বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ