বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
২-০ থেকে ৩-২! - মিশরের বিপক্ষে আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন ১১ জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে
advertisement
সারাদেশ

মা আলিফ কে খুঁজছে

বেনাপোল প্রতিনিধি : দীর্ঘ ১১ দিন যাবৎ যশোরের বেনাপোল সীমান্তের মহিষাডাঙ্গা গ্রাম থেকে নিখোঁজ রয়েছে মো. আলিফ নামে এক শিশু। মো. আলিফ বেনাপোল বাগে জান্নাত মাদরাসার দ্বিতীয় শ্রেণির মক্তবে লেখাপড়া করতো। গত ১৯ ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে বের হয়ে তারপর থেকে সে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মো. আলিফ বেনাপোল মহিষাডাঙ্গা গ্রামের আবু হাসানের ছেলে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি করেছেন মো. আলিফের মা রেশমা খাতুন।

রেশমা খাতুন বলেন, গত ১৭ ফেব্রুয়ারি আমার ছেলে মাদরাসার বেতনের টাকা নিতে বাড়িতে আসে। ১৯ ফেব্রুয়ারি সকালে ১৭০০/টাকা নিয়ে মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর আমার ছেলে মাদরাসায় না যাওয়ায় বিভিন্ন জায়গায় খোঁজ খবর করতে থাকি। গত ২০ ফেব্রুয়ারি একটি অপরিচিত ০১৭১৭৭৪০৬২৬ নাম্বার থেকে আমার ০১৯৪১-২৫৯০২১ নাম্বারে কেউ একজন ফোন করে বলে তোমার ছেলে ঢাকায় আছে। আমরা এক সাথে ঢাকায় আছি বলে ফোন কেটে দেয়। অনেক চেষ্টা করেও ওই নাম্বারে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এসময় ছেলেকে ফিরে পাওয়ার ব্যাকুলতায় কান্নায় ভেঙে পড়েন শিশু আলিফের মা।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, আলিফ নামে এক শিশু নিখোঁজ থাকায় এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শিশুটিকে খুঁজে পেতে প্রশাসন কাজ করছে।

সর্বশেষ পাওয়া সংবাদ