সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
advertisement
সারাদেশ

আলমডাঙ্গায় মেয়ের ধাক্কায় বাবার মৃত্যু

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেয়ের ধাক্কায় সানোয়ার হোসেন (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এরআগে সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার বকশিপুর গ্রামের স্কুলপাড়ায় ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় নিহতের মেয়ে ববিতা বেগমকে (৩০) আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে পারিবারিক কলহ নিয়ে মেয়ের সাথে বাগবিতণ্ডায় জড়ান সানোয়ার হোসেন। একপর্যায়ে মেয়ে ববিতা বেগম তাকে ধাক্কা দিলে বাড়ির উঠানে থাকা ইটের উপর পড়েন তিনি। এতে রক্তাক্ত জখম হয়ে মাথায় গুরুতর আঘাত পান সানোয়ার। পরিবারের অন্য সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখাকে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টার দিকে মারা যান তিনি।

ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে নিহতের মেয়ে ববিতা বেগমকে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ