সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
advertisement
সারাদেশ

ঝিনাইদহে নগদ ২২ লাখ ৫০ হাজার টাকাসহ সুদের কারবারী আটক

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে দুই সুদে কারবারিকে আটক করেছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়তালিয়ান গ্রাম থেকে রেজাউল ও শরিফুল নামের দুইজনকে আটক করা হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, মানুষের অভাব-অনটনকে পুঁজি করে বড়তালিয়ান গ্রামের ওই দুই ব্যক্তি মানুষের কাছ থেকে দীর্ঘদিন ধরে চড়া সুদে ঋণ দিয়ে আসছিলেন। টাকা দেওয়ার সময় ব্ল্যাঙ্ক চেক ও স্টাম্প স্বাক্ষর করিয়ে নিতেন তারা। পরে তাদের মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে কালীগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতা নিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ২২ লাখ ৫০ হাজার টাকা, ৪ টি স্ট্যাম্প ও ১৫০ পাতা তালিকা খাতা। আজ বিকেলে পুলিশের পক্ষ থেকে দ্রুত বিচার আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন:

চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুড়ীতে ইউপি সদস্যের নির্দেশে টিলা পাহাড় কাঁটার হিড়িক


সর্বশেষ পাওয়া সংবাদ