সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
advertisement
সারাদেশ

বাসের সিটের নীচে মিললো ৭ হাজার ৪শ পিস ইয়াবা

বেনাপোল প্রতিনিধি : সাতক্ষীরা-যশোরগামী বাবলু পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস থেকে ৭ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বেনাপোলের আমড়াখালী বিজিবির একটি দল বাসে অভিযান চালিয়ে নাভারণ সাতক্ষীরা মোড় থেকে ইয়াবার চালানটি আটক করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোষ্টের সুবেদার আহাদ হোসেনের নেতৃত্বে বিজিবি‘র একটি দল সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী বাবলু পরিবহন নামে একটি বাসে তল্লাশি চালায়। পরে একটি খালী সিটের নীচ থেকে ৬টি ছোট পলিথিনে মোড়ানো ৭ হাজার ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার সিজার মুল্য ২২ লাখ ২০ হাজার টাকা। ইয়াবার চালানটি ব্যাটালিয়নে জমা রাখা হবে। পরে এটি ধ্বংস করা হবে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা ।

সর্বশেষ পাওয়া সংবাদ