সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
advertisement
সারাদেশ

মেহেরপুরে বাবাকে হত্যা, ঘাতক ছেলে আটক

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে প্রকাশ্যে-দিবালােকে ছেলের হাতে আফেল উদ্দীন (৬২) নামের এক কৃষক খুন হয়েছেন।

এ খুনের সাথে সরাসরি জড়িত থাকার অভিযােগে গাংনী থানা পুলিশের একটিদল নিহত আফেল আলীর ছেলে সুজন আলী (৩০)কে আটক করেছে।

নিহত আফেল হাড়াভাঙ্গা গ্রামের পুরাতন পাড়ার মৃত ইয়াদ আলী মন্ডলের ছেলে। গ্রেফতারকৃত সুজন নিহত আফেল আলীর ছােট ছেলে।

শনিবার বিকেলে হাড়াভাঙ্গা গ্রামের মাঠের একটি ভূট্টাক্ষেত থেকে গাংনী থানা পুলিশের একটিদল সুজনকে গ্রেফতার করে।

গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, আটককৃত সুজন প্রাথমিক ভাবে তার বাবা হত্যার কথা স্বীকার করেছে। কেন এবং কি কারণে সে তার বাবাকে নৃশংসভাবে হত্যা করেছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াও চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ