বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

উল্লাপাড়ায় ট্রাক চাপায় মা-ছেলের মৃত্যু

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোভ্যান চালকসহ ২ জন গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটার সময় উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া সদর ইউনিয়নের চালা গ্রামে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- চালা গ্রামের মোঃ খলিলুর রহমানের স্ত্রী মোছাঃ করুনা খাতুন (২৭) ও তাঁর ছোট ছেলে মোঃ তারিকুল ইসলাম (৩)।

এ ঘটনায় গুরুতর আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায় ভ্যান চালক সকাল দশটার সময় চালা গ্রাম থেকে তিন কাজ যাত্রী নিয়ে উল্লাপাড়া শহরের উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণ পর ‘আশা’ নামের ব্লকবাহী একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়।এ ঘটনায় ভ্যানে থাকা মা ও ছেলে পাঁকা রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। আহতরা একই গ্রামের বাসিন্দা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির জানান সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধারসহ ঘাতক ট্রাকটি জব্দ করেন। চালক ও হেলপার পালিয়েছে। নিহতদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন:

বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার ৪ যাত্রীর

ঋণের চাপে আত্মহত্যা ব্যবসায়ীর

সর্বশেষ পাওয়া সংবাদ