মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা চিড়িয়াখানা থেকে বিএলআরআই-এ ‘ডোনাল্ড ট্রাম্প’, গঠনে ১৩ সদস্যের কমিটি বৈষম্য দূর করে শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ফুটবল ইতিহাসের নতুন রেকর্ড - বিশ্বকাপে এখন সবার ওপরে মেসি! হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে সংবর্ধিত হলেন বিদায়ী ডিআইজি

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার পৌরসভার আয়োজনে সিলেট রেঞ্জ পুলিশ প্রধান ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বদলী জনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে, পৌরসভার উদ্যোগে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিনের বদলীজনিত বিদায় উপলক্ষে মৌলভীবাজার নাগরিক বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।

image-135

পৌরমেয়র আলহাজ্ব ফজলুর রহমানের সভাপত্বিতে ও শিশু বিষয়ক কর্মকতা জসিম উদ্দিন মাসুদের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন। এছাড়া ও উপস্থিত ছিলেন, ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ জেলা, উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ও বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিভিন্ন পদবীর অফিসারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংবর্ধিত ও বিশেষ অতিথিবৃন্দকে পৌরসভার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
বিদায়ী ডিআইজি বলেন, চাকরি জীবনে পেশাদারিত্ব বজায় রেখে গৌরবের সঙ্গে দায়িত্ব পালন করেছি। তিনি চাকরিকালে তাকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। সংবর্ধিত ব্যক্তি মফিজ উদ্দিন বলেন সিলেটের মানুষকে আমি খুব মিস করবো আমার চাকরির জীবনেরর একটি শ্রেষ্ঠ স্থান হলো মৌলভীবাজার তা আমার হৃদয়ের মনিকোঠায় স্থানে সব সময় থাকবে।

image-137

সর্বশেষ পাওয়া সংবাদ