মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা চিড়িয়াখানা থেকে বিএলআরআই-এ ‘ডোনাল্ড ট্রাম্প’, গঠনে ১৩ সদস্যের কমিটি বৈষম্য দূর করে শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ফুটবল ইতিহাসের নতুন রেকর্ড - বিশ্বকাপে এখন সবার ওপরে মেসি! হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’
advertisement
সারাদেশ

শার্শায় ফেনসিডিল ও প্রাইভেটকারসহ গ্রেফতার ১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার বাগুড়ী এলাকা থেকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল ও প্রাইভেটকারসহ মুনসুর আলী দালাল (৬২) নামে এক মাদককারাবারিকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার বিকেলে তার বাড়ি থেকে তার প্রাইভেট কার থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। মুনসুর আলী ওই এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ডিবি‘র এসআই সোলায়মান আক্কাস ও এসআই হামিদুর রহমানের নেতৃত্বে একটি দল শার্শা উপজেলার বাগুড়ী এলাকা থেকে মুনসুর আলীর বাড়িতে থাকা তার নিজস্ব প্রাইভেটকারের মধ্যে থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ