মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা চিড়িয়াখানা থেকে বিএলআরআই-এ ‘ডোনাল্ড ট্রাম্প’, গঠনে ১৩ সদস্যের কমিটি বৈষম্য দূর করে শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ফুটবল ইতিহাসের নতুন রেকর্ড - বিশ্বকাপে এখন সবার ওপরে মেসি! হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’
advertisement
সারাদেশ

রাজনগরে শিশু হত্যার মুল পরিকল্পনাকারী গ্রেপ্তার

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের রাজনগরে এক শিশু হত্যার পরিকল্পনাকারী মাষ্টারমাইন্ড মো. নুরুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. নুরুল মিয়া রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ছাতির মিয়ার ছেলে।

জানা যায়, মঙ্গলবার রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর সার্বিক দিক নির্দেশনায় নবজাতক শিশু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সওকত মাসুদ ভূইয়া, এসআই সুলেমান আহমেদ অভিযান চালিয়ে সিলেটের ফেন্সিগঞ্জ উপজেলার চাঁনপুর এলাকা থেকে নবজাতক শিশু হত্যা মামলার আসামি ও শিশু হত্যার পরিকল্পনাকারী মাষ্টারমাইন্ড মো. নুরুল মিয়াকে গ্রেপ্তার করেন।

রাজনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি বিনয় ভুষন রায় জানান, গ্রেপ্তারকৃত নুরুল মিয়া রাজনগর থানার মামলা নং-০৪, ০৮/০১/২০২৩ইং, ধারা-৩০২/২০১/১০৯ পেনাল কোড ১৮৬০ এর পলাতক আসামি। আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ