বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
সারাদেশ

শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১

যশোরে শার্শা উপজেলায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডাবলু হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল অরোহীর মৃত্যু হয়েছে। এঘটনায় মেহেদী হাসান রিফাত ১৯ নামে মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ৩টার দিকে  উপজেলার শার্শা-কাশিপুর সড়কের সুবর্ণখালী তিন রাস্তার মোড় নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত ডাবলু শার্শার সুবর্ণখালী গ্রামের আবুল হোসেনের ছেলে ও আহত মেহেদী হাসান রিফাত একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সুবর্ণখালী তিন রাস্তার মোড়ে একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ডাবলু ও পেছনে থাকা আরোহী রিফাত সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার সাকিব পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাবলুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিফাত বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ