শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন কার্যক্রম শুরু রোববার : শ্রমমন্ত্রী ১০ বিষয়ে ফেল, ফল জালিয়াতি করে পাস! - শিক্ষার্থীসহ শিক্ষা বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা, প্রোগ্রামারদের ভূমিকা নিয়ে প্রশ্ন গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত,আহত ৩ নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ ২ জীবদ্দশায় স্বদেশে ফেরার আকুতি ব্যর্থ - মৃত্যুর পর মর্গে বন্দি ভারতীয় দুই নাগরিকের মরদেহ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ - কোন বোর্ডে পাসের হার কত দেশের বাজারে কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত?
advertisement
সারাদেশ

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ ২

নরসিংদীর শহরের চৌয়ালায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে| এতে বিল্লাহ হোসেন (৩৮) এবং ইয়াসিন মিয়া (৩৫) নামে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

আহতদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শহরের চৌয়ালার তালতলা এলাকায় ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধ হয়ে আহত বিল্লাহ হোসেন নরসিংদী পৌর শহরের চৌয়ালা এলাকার আব্দুল বারেকের ছেলে এবং ইয়াসিন মিয়া শহরের ঘোষপাড়া এলাকার আবদুর রহমানের ছেলে। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এই এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপ সক্রিয় রয়েছে, এর মধ্যেই একটি গ্রুপের দুই সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়| তবে এই ঘটনায় আহতদের ¯^জনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি|

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান জানান, চৌয়ালায় গুলিতে দুইজন আহত হয়েছেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই ১০/১৫টি করে বিভিন্ন মামলা রয়েছে। সন্ধ্যায় তারা প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছে। তবে প্রতিপক্ষটা কে এবং কারা এর সাথে জড়িত আছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত যেনে জানানো হবে।

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ