সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের পলাশডাঙ্গা এলাকায় যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ণবাসন এলাকার সাইদুল ইসলাম (২২), পঞ্চসোনা এলাকার নাজমুল ইসলাম (২০), হাটসারটিয়া গ্রামের সিরাজ মোল্লা (১৮), পূর্বমোহনপুর গ্রামের রাকিব শেখ (১৮) এবং মুলিবাড়ি গ্রামের নাজমুল আকন্দ (১৯) ও শরিফুল ইসলাম (১৮)।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী জানান, মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয়দের সহায়তায় তাঁদের আটক করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ছয়জনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।