রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
মীর শাহে আলম - নিজ বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার কাছে বড় হারে ব্রোঞ্জও জেতা হলো না বাংলাদেশের মাল্টার অস্বাভাবিক দামের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহতের ঘটনায় বাসচালকের বিরুদ্ধে মামলা নান্দাইলে বিদ্যুৎপৃষ্ট হয়ে চা বিক্রেতার মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ আমরা এখন প্রতিশ্রুতি থেকে সরাসরি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি : প্রধানমন্ত্রী কনটেন্ট ক্রিয়েশনের নেশা - যখন ভাইরাল হওয়ার স্বপ্ন ভবিষ্যৎ প্রজন্মকে গ্রাস করছে উপকরণের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় নরসিংদীর প্রতিমা শিল্পীরা
advertisement
সারাদেশ

নান্দাইলে বিদ্যুৎপৃষ্ট হয়ে চা বিক্রেতার মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. জুনায়েদ মিয়া (১৮) নামের এক চা বিক্রেতা যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর কামটখালী গ্রামে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

জুনায়েদ মিয়া ওই গ্রামের মো. শামছুল হকের ছেলে।সে স্থানীয় এলাকায় দোকান করে চা বিক্রয় করে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে জুনায়েদের বড় ভাই সাকিব মিয়া ব্যাটারিচালিত ইজিবাইক চার্জে দেন। ভুলক্রমে ইজিবাইকের সঙ্গেই চাবিটি রেখে আসেন। পরে জুনায়েদ চাবি নিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জুনায়েদের বড় ভাই সাকিব মিয়া বলেন, ‘গাড়ি তো প্রতিদিন ওখানেই চার্জে দিই। গতকাল রাতেও দিয়েছিলাম, কিন্তু চাবি নিতে মনে ছিল না। পরে জুনায়েদ চাবি নিতে গেলেই দুর্ঘটনা ঘটে।’

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ